ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

    ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্ঘটনার দুই ঘণ্টা পর ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও এর আশপাশের ভেঙে যাওয়া সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ পারভেজ ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী। 

    বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদ পারভেজ বলেন, রাতে একটি কাভার্ডভ্যান পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে গাড়ি দুটিকে সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।

    হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে নলকা এলাকা পর্যন্ত সড়ক ভেঙে যাওয়ায় বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। নলকা সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় ৪-৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি তৈরি হচ্ছে। তবে সেখানে যেন বড় ধরনের যানজট তৈরি না হয় সেজন্য হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ