ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • গত ১০ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৯৪৫ মেট্রিক টন ইলিশ গেছে ভারতে

    গত ১০ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৯৪৫ মেট্রিক টন ইলিশ গেছে ভারতে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্গাপূজা উপলক্ষে গত ১০ দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হয়েছে ৯৪৫ মেট্রিক টন ইলিশ। শনিবার রাত পর্যন্ত বিভিন্ন সময় এই ইলিশ রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমসে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস।

    তিনি জানান, ‘বাংলাদেশ সরকার এবারের দুর্গাপূজায় ভারতে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। আজ ৩ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশনা রয়েছে। এরি মধ্যে  শনিবার রাত পর্যন্ত বেনাপোল বন্দর হয়ে ৯৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

    বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ১১৫টি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার।

    ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। ৩ অক্টোবর রপ্তানির শেষ দিন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ