ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত

    ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় শাহিনের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। আজ রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমানে যাত্রা করার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দলটির। বাংলাদেশ দল উড়াল দেওয়ার আগে ওমানের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    উত্তর আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এতে বেশ কিছু ফ্লাইটের সময় পিছিয়ে গেছে। এতে কয়েকদিনের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

    তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না, বাংলাদেশ দল নির্ধারিত সূচি অনুযায়ী ওমানে যেতে পারবে কি না। আজ রাতে টাইগাররা যাত্রা করতে না পারলে ঠিক কবে বাংলাদেশ দল ওমানের উদ্দেশে রওয়ানা হবে তা এখনও অনিশ্চিত।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের ১৪ দিন আগে ওমানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ৯ অক্টোবর বাংলাদেশ দলের আরব আমিরাতে যাওয়ার কথা।  সেখানেও একদিনের কোয়ারেন্টিন করতে হবে। ১১ অক্টোবর অনুশীলন শুরু হওয়ার কথা। ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ১৫ অক্টোবর দল ওমান যাওয়ার কথা ছিল।  

    প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডে পরের দুই ম্যাচ বাংলাদেশের। গ্রুপ থেকে দুদল যাবে শেষ বারোতে। গ্রুপসেরা হলে এই পর্বে ২৫ অক্টোবর শারজায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।

     প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের সঙ্গে ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর ভারত ও পাকিস্তান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ