ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • বিয়ের আগে ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ পদ্ধতি চালুর প্রস্তাব

    বিয়ের আগে ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ পদ্ধতি চালুর প্রস্তাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাল্যবিয়ে বন্ধে সারাদেশে এক বিশেষ প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সার্ভারের মাধ্যমে বিয়ের আগে পাত্র-পাত্রীর বয়স ও কাজী নিজের তথ্য ইনপুট দিয়ে ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ গ্রহণের পদ্ধতি চালু করার প্রস্তাব করে।

    রবিবার (৩ অক্টোবর) এক বৈঠকে এ প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি করেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ।
    বৈঠক সূত্রে জানায়, আ স ম ফিরোজ বাল্যবিয়ে বন্ধে গ্রামভিত্তিক সচেতনতা কার্যক্রম চালু করার প্রস্তাব দেন। তিনি নারী নির্যাতন বন্ধে থানার একজন মহিলা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি প্রতিটি জেলায় অন্তত একটি করে ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপনের প্রস্তাব করেন।

    এ বিষয়ে আ স ম ফিরোজ বলেন, বিয়ের পাত্র-পাত্রীর বয়স প্রমাণে এনআইডি যাচাইসহ বেশকিছু প্রস্তাব তিনিসহ এসপিসিপিডি সদস্যরা দিয়েছেন। সংসদীয় কমিটি তাদের বক্তব্য আমলে নিয়েছেন। এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে আমাদের বলেছেন।

    এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং বেগম রুমানা আলী অংশগ্রহণ করেন।

    এছাড়া বিশেষভাবে আমন্ত্রণে আ স ম ফিরোজ ছাড়াও মোছা. মাহাবুব আরা গিনি, মেহের আফরোজ, মো. আব্দুস শহীদ, আ ফ ম রুহুল হক, মো. হাবিবে মিল্লাত, উম্মে ফাতেমা নাজমা বেগম, মোছা. শামীমা আক্তার খানম, শামীম হায়দার পাটোয়ারী এবং আরমা দত্ত অংশ নেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ