ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • দেশে ৫ কোটির বেশি ডোজ করোনা টিকা প্রয়োগ

    দেশে ৫ কোটির বেশি ডোজ করোনা টিকা প্রয়োগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন।

    এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৮৪ লাখ ২ হাজার ৪৩৮ জন আর নারী ১ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৫১০ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৮ লাখ ২০ হাজার ১৮ জন এবং নারী ৭৩ লাখ ৫১ হাজার ৭৮৯ জন।

    এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৬৬২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ২ লাখ ১২ হাজার ১০৫ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৪ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ২৬ হাজার ৪৫৪ ডোজ।

    স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

    স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৭৯২ জন করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৫ কোটি ২৩ হাজার ১৩৮ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৫৬ হাজার ৬৫৪ জন নিবন্ধন করেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ