ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ‘উন্নয়ন প্রকল্পে অনিয়মে জড়িতরা অবসরে গেলেও পার পাবে না’

    ‘উন্নয়ন প্রকল্পে অনিয়মে জড়িতরা অবসরে গেলেও পার পাবে না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উন্নয়ন প্রকল্পে অনিয়মে জড়িতরা অবসরে গেলেও পার পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

    এ প্রকল্পে অনিয়মের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বর্তমানের অবসরে রয়েছেন। এ ছাড়া কোনো প্রকল্পে বৈদেশিক ঋণ না পেলে রিজার্ভ থেকে ঋণ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে ঋণের টাকা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে বলেন তিনি।

    মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকসভা শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

    এদিন একনেক সভায় ৬ হাজার ৫৫১ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

    পরিকল্পনামন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল নির্মাণের কাজ। আগামী শুক্রবার দ্বিতীয় টানেলের মুখ খুলে দেওয়া হবে।  


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ