ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯
  • এবার হাত জোড় করে মাফ চাইলেন নাসির!

    এবার হাত জোড় করে মাফ চাইলেন নাসির!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারফরম্যান্স খরার পর তামিমা তাম্মি নামের এক বিমানবালাকে বিয়ে করে প্রচুর সমালোচনা কুড়িয়েছেন নাসির হোসেন। আর তা এখনও চলমান রয়েছে। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএলে) ফিটনেস টেস্টে এসে এ বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন তিনি।

    সম্প্রতি মিরপুর শেরে বাংলায় এনসিএলের জন্য ফিটনেস টেস্ট দিতে এসেছিলেন নাসির। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেছিলেন, 'আপনাদের সাবজেক্ট তো একটাই'। এরপর ফের মিরপুরে পাওয়া যায় তার দেখা। এ যাত্রায় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি। দূর থেকে হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে বুঝিয়ে দেন, তিনি কথা বলতে চান না।

    কয়েকদিন আগে তামিমার সাবেক স্বামী রাকিবের মামলার ভিত্তিতে পিবিআইয়ের তদন্তে পাওয়া গেছে নাসিরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা। আদালতে সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই।

    এরপর আদালত নাসির-তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবর শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর নাসির-তামিমা দু'জনেই মুখে কুলুপ এঁটে আছেন। যদিও গত ১৪ ফেব্রুয়ারি বিয়ের পর যখন অভিযোগ ওঠে, নাসির-তামিমা ঘটা করে সংবাদ সম্মেলন করে সব অস্বীকার করেছিলেন। বিষয়গুলো এড়িয়ে যেতেই মূলত ফিটনেস টেস্টে এসে সাংবাদিকদের মুখোমুখি হননি নাসির।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ