ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় চলছে শারদীয় দূর্গা উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি

    পাথরঘাটায় চলছে শারদীয় দূর্গা উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরগুনার পাথরঘাটায় চলছে শারদীয় দূর্গা পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি আর এই দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব।

    সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস আসুরিক শক্তি বা অপশক্তি বিনাশে দেবী দুর্গার আগমন ঘটেছিল মর্তলোকে।
    এরই ধারাহিকতায় হিন্দুধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় দূর্গাপূজা উদযাপন করে থাকে। আগামী ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেযে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা।
    এ উপলক্ষে পাথরঘাটা উপজেলার প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

    শিউলি ফুলের মৌ মৌ গন্ধে শরতের শারদীয় দূর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতেই মন্দিরগুলোতে চলছে দূর্গা পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি। দেবী বরনে ঘটা করে প্রস্তুতি চলছে। সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
    হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ সব বয়সী মানুষ শারদীয় উৎসবকে স্বার্থক করতে অপেক্ষার প্রহর গুনছেন। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে প্রতিটি পূজামন্ডপে।

    পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন কমিটি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন দিক-নির্দেশনা। পূজার দিন ক্ষন যতই ঘনিয়ে আসছে প্রতিমা তৈরির কাজ তত দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছেন প্রতিমা শিল্পীরা।
    উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও খড়মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ। আবার কোথাও শিল্পীর সুনিপুণ হাতের রংয়ের ছোঁয়ায় জীবন ফিরে পাচ্ছেন মা দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও । কোনো কোনো বিগ্রহে পরানো হয়েছে শাড়ি,হাতের বালা,নাকের নোলকসহ অন্যান্য গয়না।

    উপজেলার পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির কালিবড়ীর উৎসব উদযাপন কমিটির সভাপতি বিনয় ভূষন কর্মকার (খোকন) বলেন, প্রতি বছরই আমরা দূর্গোৎসব পালন করে থাকি। দেবী দূর্গার আগমন হবে ঘোড়ায় আর গমন করবেন দোলায় চড়ে। আমরা উৎসবমূখর পরিবেশেই ধর্মীয় উৎসব পালন করা আশা পোষন করছি। এ ক্ষেত্রে প্রশাসন আমাদের সার্বিক সহায়তা করে থাকে। তবে করোনার কথা মাথায় রেখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ওপর জোর দিয়েছি।
    পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সাহা ও সার্বিক তত্তবধায়ক কৃষ্ণ সাহা বলেন, প্রতি বছর ধর্মীয় সম্প্রতি বজায় রেখে সার্বজনীন দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

    বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি অরুন কর্মকার বলেন, এ উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই পাথরঘাটা উপজেলার ৫০ টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। কোনটির রংএর কাজ শেষ হয়েছে কোন টি শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছেন।সনাতন ধর্মালবম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে ১১ অক্টোবর। ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গোৎসব।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ