ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বন্ধের তালিকায় ২ লাখ হ্যান্ডসেট

    বন্ধের তালিকায় ২ লাখ হ্যান্ডসেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমে নিবন্ধনের জন্য চলতি মাসের প্রথম পাঁচ দিনে দুই লাখের বেশি অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীরা আবেদন করেছে। সেসব মোবাইল ফোনের গ্রাহকদের কাছে বার্তা পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    বিটিআরসি জানায়, হ্যান্ডসেটগুলো বৈধ করার সপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে না পারলে বন্ধ করে দেওয়া হবে সেগুলো।

    বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিটিআরসি জানায়, গত ১ অক্টোবর থেকে ৫ লাখ ৮৭ হাজার ৭৫৭ টি হ্যান্ডসেট নিবন্ধনের জন্য আবেদন করে। এর মধ্যে বৈধ ৩ লাখ ৭৮ হাজার ৭৫৩ এবং অবৈধ ২ লাখ ৮ হাজার ৪টি সেট।

    বিটিআরসি জানায়, অবৈধ দুই লাখের বেশি মোবাইল সেট ব্যবহারকারীকে বার্তা পাঠানো হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিবন্ধন করে নেয়। অন্যথায় অবৈধ হিসেবে বন্ধ করে দেওয়া হবে এসব হ্যান্ডসেট। অবৈধ মোবাইল ফোন যেন বিক্রি না করে, সেজন্য দোকানদারদেরও নিদের্শনা দেওয়া হয়েছে। কেউ অবৈধ ফোন বিক্রি করলে এবং তা বন্ধ হয়ে গেলে গ্রাহককে সেই টাকা ফেরত দিতে বলা হয়েছে বিটিআরসির পক্ষ থেকে।

    এ নির্দেশনা মেনে চলতে দেকানদাররা কথা দিয়েছে বিটিআরসিকে। অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি ও ক্রয়-বিক্রয় করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিটিআরসি।

    বিটিআরসি এক নির্দেশনায় জানিয়েছে, জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ-প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা, ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা প্রদানের উদ্দেশে ১ জুলাই এনইআইআর কার্যক্রম শুরু করা হয়েছে।

    মোবাইল হ্যান্ডসেট কেনার পূর্বে মেসেজ অপশন থেকে KYD ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরূপ KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে ক্রয় করা, বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনীত অথবা ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত অনুমোদিত সংখ্যক মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা, কোনো আমদানিকারক প্রতিষ্ঠান বা স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক অবৈধ হ্যান্ডসেট উৎপাদন বা আমদানি না করা এবং বিক্রেতা কর্তৃক অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করার জন্য অনুরোধ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ