ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

    ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত মাসের শুরুতেও লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ গড়িয়েছিল মাত্র তিনটি। আগামী সপ্তাহে ম্যারাথন এই বাছাই পর্বের শেষ হয়ে যাবে দুই-তৃতীয়াংশ। এমনকি কাতার বিশ্বকাপের টিকিটও নিশ্চিত হয়ে যেতে পারে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। সেই অভিযানে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর ৫টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের। ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে ভোর সাড়ে ৫টায়।

    প্রথম আট ম্যাচ শেষে আট জয়ে ব্রাজিলের পয়েন্ট ২৪। ভেনিজুয়েলার পর ১০ অক্টোবর কলম্বিয়া আর ১৪ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। এই তিন ম্যাচে ৯ পয়েন্টের মধ্যে ৪ পেলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপ টিকিট। কারণ লাতিন অঞ্চলের ইতিহাস জানাচ্ছে, ২৮ পয়েন্ট পাওয়া কোনো দলের ফুটবল বিশ্বকাপে না খেলার রেকর্ড নেই। নেইমার, কাসেমিরো, ভিনিসিয়ুসদের সঙ্গে প্রিমিয়ার লিগে খেলা আট ফুটবলার যোগ দেওয়ায় ব্রাজিল মুখিয়ে কাতারযাত্রা নিশ্চিত করতে।

    লিওনেল মেসির আর্জেন্টিনাও এবারের বাছাই পর্বে কোনো ম্যাচ হারেনি। আসরে সব মিলিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা অপরাজিত ২১ ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে আট ম্যাচে পাঁচ জয়, তিন ড্রতে পয়েন্ট ১৮। প্যারাগুয়ে, উরুগুয়ে আর পেরুকে হারালে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২৭। তাতে বিশ্বকাপের দুয়ারেই চলে যাবেন মেসি-মার্তিনেজরা।

    উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর ভোরে। মেসিরা ঘরের মাঠে পেরুর বিপক্ষে খেলবে ১৫ অক্টোবর।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ