ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে

      দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে এ পর্যন্ত ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জন এবং দুই ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ১২০ জন।

    এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৭৩৫ জন আর নারী ১ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৬৮৩ জন। দুই ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৪০৪ জন আর নারী ৭৬ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

    এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬৫০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৭৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৪৪ হাজার ৪৭৮ ডোজ।

    স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫ কোটি ২৪ লাখ ১৭ হাজার ৬৭৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৫ কোটি ১৭ লাখ ২৯ হাজার ২১০ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জন নিবন্ধন করেছেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ