ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড পেইজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কতজন নেওয়া হবে তা এখনো বলা হয়নি।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার ৮ অক্টোবর সকাল ১০টা থেকে ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।

    পুলিশ সদর দফতর জানায়, এবারের নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রী। পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

    এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে।

    বেশ কয়েকটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধাপগুলো হচ্ছে- ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

    পুলিশ সদর দফতর জানায়, এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনের জড়িত থাকার তথ্য পেলে তাকে গ্রেফতার করে নিয়োগ বাতিল করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ