ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • ১২ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

    ১২ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনাকে অসংখ্যবার হত্যার চেষ্টা করা হয়। জনগণের দোয়ায় আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন বলেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে।

    পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, ১২ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। পুলিশ এখন অনেক পরিবর্তন হয়েছে। ২৫ মার্চের কালরাতে পুলিশই প্রথম আক্রমণের শিকার হয় ও জীবন দেয়। পুলিশের অস্ত্র দিয়েই আমরা প্রথম যুদ্ধ শুরু করি। পুলিশ এখন শুধু আধুনিক পুলিশ নয়, মানবিকও।
    শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা থানা ভবনের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, করোনাসহ সব কিছু আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমাদের সব অর্জনের পেছনে রয়েছেন শেখ হাসিনা।

    মন্ত্রী আরও বলেন, আমাদের প্রজন্মকে আমরা জঙ্গিবাদ থেকে যেভাবে রক্ষা করেছি, তেমনিভাবে মাদক থেকেও রক্ষা করতে হবে। নতুবা সমাজ নষ্ট হবে।

    মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মুঈদ ফারুক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ