ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি

    জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট শনিবার (৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড় টায় বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানবন্দরে তাকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।

    এর আগে শনিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানমও রয়েছেন।

    বার্লিনের চ্যারিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

    ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এর আগে স্পিকার থাকা অবস্থায় তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতেন। রাষ্ট্রপতি হওয়ার পর কয়েকবার লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ