ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • ঢাবির শতবর্ষপূর্তি অনুষ্ঠানের তারিখ পেছাল

    ঢাবির শতবর্ষপূর্তি অনুষ্ঠানের তারিখ পেছাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের মূল অনুষ্ঠান আগামী ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের অনুষ্ঠান আগামী ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সংশ্লিষ্ট অতিথি ও শিক্ষার্থীদের সশরীরে অংশগ্রহণের অনুকূল পরিবেশ প্রাপ্তির লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

    এছাড়া সভায় উৎসব আয়োজনের বিভিন্ন খাতভিত্তিক বাজেট পর্যালোচনা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ