ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • খালি গায়ে নারীদের দিচ্ছে টিকা!

      খালি গায়ে নারীদের দিচ্ছে টিকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গায়ে জড়ানো নেই কোনো শার্ট।  পরনে শুধু কালো প্যান্ট। এভাবে খালি গায়ে নারীদের শরীরে দিচ্ছে করোনার টিকা।  

    আবার একটু চাপ কমলেই টিকাকেন্দ্রের চেয়ারে বসেই ফুঁকছে সিগারেট! রোববার (১০ অক্টোবর) দুপুরে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

    সরেজমিনে দেখা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে করোনার টিকা দেওয়া হচ্ছে। নারী-পুরুষদের জন্য কোনো আলাদা বুথ নেই। এ সময় একজন নার্স ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম খালি গায়ে নারীদের টিকা দিচ্ছেন। এ সময় বেশ কয়েকজন নারীকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে।  

    টিকা নেওয়ার শেষে কেউ কেউ বলছেন, সরকারি হাসপাতালে এভাবে খালি গায়ে টিকা দেওয়া এর আগে কোনোদিন দেখিনি। এর কিছুক্ষণ আগেই শহিদুল ইসলাম টিকাকেন্দ্রের একটি চেয়ারে বসেই ধূমপান করেছেন। এ সময় তার পাশে টিকা প্রদানে সহায়তাকারী রেড ক্রিসেন্টসহ হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন। ধূমপান করার সময় পাশেই টিকা দেওয়ার দৃশ্য দেখা গেছে।
     
    নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত তিনি খালি গায়ে টিকা দিয়েছেন। এর মধ্যে তিনি একবার ধূমপানও করেছেন।

    হাসপাতালে আসা রিওন হোসেন নামে একজন জানান, একজন সরকারি কর্মচারী কোনোভাবেই খালি গায়ে দায়িত্ব পালন করতে পারেন না। এমন অবস্থায় তিনি নারীদের আবার করোনার টিকা পুশ করছেন। এরপর তিনি টিকাকেন্দ্রে বসেই ধূমপান করছেন। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

    টিকা নিতে আসা স্বপ্না খাতুন নামে এক নারী জানান, তাকে খালি গায়ে এক ব্যক্তি টিকা দিয়েছেন। এটা তার কাছে অস্বস্তিকর একটা অবস্থা। একদমই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়!

    রিতা রানি নামের আরেক নারী জানান, সরকারি হাসপাতালে খালি গায়ে দায়িত্ব পালন এই প্রথম দেখেছেন। এমন খালি গায়ে টিকা দেওয়ার বিধান যদি না থাকে তাহলে উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

    কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম বলেন, গায়ের শার্ট ঘেমে ভিজে গিয়েছিল। তাই খুলে রোদে রেখেছিলাম। এজন্য খালি গায়ে টিকা দিয়েছি।  যখন লোকজনের চাপ কম ছিল, তখন একটু দূরে বসে ধূমপান করেছি।

    কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুন কুমার বলেন, খালি গায়ে দায়িত্ব পালন করার কোনো নিয়ম নেই। তাছাড়া পাবলিক স্থানে ধূমপান করার কোন বিধানও নেই। চাকরি বিধি অনুযায়ী যদি তিনি কোনো ধরনের অবহেলা করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ