ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • ইসি নয়, মাহবুব তালুকদারই মানসিক রোগে আক্রান্ত: কাদের

    ইসি নয়, মাহবুব তালুকদারই মানসিক রোগে আক্রান্ত: কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘নির্বাচন কমিশন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, তাকে বাঁচাতে মেডিকেল বোর্ড গঠন করতে হবে’-নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    তিনি বলেছেন, ‘অবাক লাগে, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন; তাতে মনে হয় ইসি নয়- তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যা হচ্ছেন তিনি নিজেই।’

    সোমবার রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন ঘুম থেকে উঠেই আন্দোলনের ডাক দেন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, অথচ বিএনপি আমাদের চেয়ে ছয়ঘণ্টা পিছিয়ে আছে।  কারণ আমাদের নেত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন।  আর দুপুর ১২টার আগে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যায় না।  তারা সন্ধ্যায় নয়, গভীর রাতে বিবৃতি দেয়।  এরা অন্ধকারের পার্টি; অন্ধকারে কাজ করতে তাদের ভালো লাগে।

    বিএনপিতে এখন বিচ্ছেদের সানাই বাজছে দাবি করে কাদের বলেন, ‘একে একে নেতারা দল ছেড়ে যাচ্ছে। তাদের ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদের সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি কেন্দ্রীয় সম্মেলন না করে ঘরে বসেই কমিটি করবে। সম্মেলন নাই এ দলে। নিজেদের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কী করে করবে?


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ