ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বামনায় কলেজ গভর্নিং বডির নির্বাচনের দাবীতে মামলা

    বামনায় কলেজ গভর্নিং বডির নির্বাচনের দাবীতে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বামনা উপজেলার  বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের গভানিং বডি গঠনের নিমিত্তে তফসিল বে-আইনী ঘোষনা মূলক ডিক্রির জন্য আদালতে মামলা দায়ের করা হয়েছে ।

    রবিবার (১০ অক্টোবর) বরগুনা সহকারী জজ আদালতে ওই কলেজের শিক্ষার্থী অভিভাবক মো. আয়নাল হাওলাদারসহ ৭জন অভিভাবক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার মামলা নম্বর দেং মোং নং-১৫২/২০২১। মামলায় ২২ জনকে বিবাদী করা হয়েছে ।

    আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাগরিকা কর্মকার, গর্ভনিং বডি’র সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায় গাম আহসান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান,  ঢাকা কারিগড়ি শিক্ষা বোর্ড চেয়ারম্যান, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক  এবং গাজীপুর জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না মর্মে,  ৩দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান  করেন । পাশাপাশি আগামী ১৪ অক্টোবর পরর্বতী তারিখ ধার্য রাখাা হয়েছে।

    বরগুনা সহকারী জজ আদালতে দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, বরগুনার বামনা উপজেলা সদরের বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ  না করে এবং তফসিল গোপন রেখে ২৩ সেপ্টেম্বর  বিনাপ্রতিদ্বন্দ্বীতায় অভিভাবক শ্রেণীর নির্বাচন দেখানো হয়েছে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং লগ ডাউন চলাকালীণ ১৭ আগস্ট কলেজ গভর্নিং বডির একটি বানোয়াট সভা দেখানো হয়। ১৮ আগস্ট বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাগরিকা কর্মকারের ঘোষিত তফসীল অনুযায়ী ১৮ অক্টোবর অভিভাবক শ্রেনীর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ২৩ সেপ্টেম্বর  বিনাপ্রতিদ্বন্দ্বীতায় অভিভাবক শ্রেণীর নির্বাচন দেখানো হয়েছে। কলেজের গভর্নিং বডির অবৈধ পত্রে কলেজ বন্ধ থাকাকালীন এক তরফাভাবে গোপন নির্বাচনী কার্যক্রম বাতিল করে পুণঃরায় নির্বাচনী তফসিল ঘোষণার দাবীতে মামলা দায়ের করা হয়েছে।

     এব্যাপারে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাগরিকা কর্মকার বলেন যে, আদালতের নোটিশ আমি পেয়েছি। ১৪ অক্টোবর জবাব দিতে বলেছে আদালত। এব্যাপারে কোর্টে কথা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ