ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান
  • ৫৩ নাবিকসহ নাঙ্গালা-৪০২ সাবমেরিন নিখোঁজ

    ৫৩ নাবিকসহ নাঙ্গালা-৪০২ সাবমেরিন নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেআরআই নাঙ্গালা-৪০২ নামের ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন ৫৩ জন নাবিকসহ নিখোঁজ হয়েছে।

    ঘটনা জানার পরপরই দেশটির নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে নেমেছে।

    বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে বালি উপকূল থেকে ৬০ মাইল (৯৬ কিলোমিটার) দূরে জার্মান তৈরি সাবমেরিনটি নিখোঁজ হয়।

    বালি দ্বীপের দক্ষিণে একটি সামরিক অনুশীলনে অংশ নিয়েছিল সাবমেরিনটি। পরবর্তীতে এর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ।

    ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

    সাবমেরিনটির খুঁজে পেতে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার কাছে সাহায্য চেয়েছে ইন্দোনেশিয়া। যদিও দেশ দুটির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    দেশটির ফার্স্ট এডমিরাল জুলিয়াস উইদজোনো এএফপিকে বলেছেন, সাবমেরিনটির খোঁজ চালাচ্ছে নৌবাহিনী। আমরা জানি ওই এলাকাটি অনেক গভীর।

    নিখোঁজ সাবমেরিনটি ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। ১৯৭০ দশকের শেষ দিকে এটি তৈরি হয়েছিল।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ