ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান
  • ইরানের ড্রোন নিয়ে উদ্বিগ্ন মার্কিন বিমানবাহিনী

    ইরানের ড্রোন নিয়ে উদ্বিগ্ন মার্কিন বিমানবাহিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর জন্য প্রতিনিয়ত হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন পশ্চিম এশিয়ায় নিযুক্ত মার্কিন সেনাবাহিনী কমান্ডার জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই অঞ্চলে ইরানের ড্রোনের কাছে আমেরিকার সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব কমে গেছে।

    ম্যাকেনজি বলেন, ইরান ছোট ও মধ্যম আকারের ড্রোনগুলোকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। বিভিন্ন অবস্থান শনাক্ত করার পাশাপাশি সেখানে হামলার কাজে ইরান এসব ড্রোন ব্যবহার করছে। ফলে মার্কিন বিমান বাহিনী কোরিয়া যুদ্ধের পর এই প্রথম আকাশে পূর্ণ শ্রেষ্ঠত্ব ছাড়াই কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

    ইরানের ড্রোন শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন কমান্ডার আরও বলেন, যতদিন পর্যন্ত ইরানের ড্রোন শক্তিকে ব্যর্থ করে দেওয়ার ব্যবস্থা হাতে না আসবে ততদিন পর্যন্ত অন্যদের ওপর এ ক্ষেত্রে কর্তৃত্ব করা সম্ভব হবে না। মার্কিন এই কমান্ডার এর আগেও ইরানের ব্যাপক সামরিক সক্ষমতার বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করেছেন।

    তিনি ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বিস্মিত হয়েছিলেন। এছাড়া তিনি এখনও ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধের বিষয়ে আতঙ্কে থাকেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ