ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • কাঠালিয়ায় পৃথক ঘটনায় নারীসহ দুই জনের মৃত্যু

    কাঠালিয়ায় পৃথক ঘটনায় নারীসহ দুই জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় পৃথক দুই দুর্ঘটনায় মোসাঃ সাজেদা বেগম ও এনজিও (আশা) কর্মী মোঃ ইয়ামিন হোসেনের মৃত্যু ঘটেছে।


    কাঠালিয়া আমুয়া সড়কের জিরো পয়েন্টে মোটর সাইকেলের ধাক্কায় পূর্ব পাটিখালঘাটা গ্রামের সোহরাব খানের স্ত্রী মোসাঃ সাজেদা বেগম (৬৫) গুরুতর আহত হন, পরবর্তীতে বরিশাল নেওয়ার সময় তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

    অপরদিকে বড় কাঠালিয়া গ্রামের মোঃ শাহ আলমের পুত্র রাজাপুর আশা অফিসের কর্মী মোঃ ইয়ামিন হোসেন (২৫) গোসল করার সময় পা পিছলে পুকুরে পড়ে মৃত্যুবরণ করেছেন।

    জানা গেছে, সাজেদা বেগম চিকিৎসার জন্য আমুয়াস্থ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছিলেন। পথিমধ্যে আকরাম হাওলাদার নামক মোটর সাইকেল চালক বৃদ্ধাকে ধাক্কা দেন। দুর্ঘটনায় বৃদ্ধা সাজেদা মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাজেদাকে প্রেরণ করেন।
    বরিশাল নিয়ে যাওয়ার পথে সাজেদার মৃত্যু হয়।

    অন্যদিকে বড় কাঠালিয়া গ্রামের শাহ আলমের পুত্র ইয়ামিন রাজাপুর আশা অফিসে চাকুরী করেন। ইয়ামিন স্ত্রী সন্তান নিয়ে রাজাপুরেই বসবাস করতেন। প্রতিদিনের ন্যয় আজও দুপুরে বাসা সংলগ্ন পুকুরে গোসল করতে যান, এ সময় পা পিছলে পুকুরে পড়ে ডুবে যান। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ইয়ামিনের জুতা পানিতে ভাসতে দেখে পুকুরে খোঁজা-খুঁজি শুরু করেন। পের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ