ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দেশে ফিরেই আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

    দেশে ফিরেই আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুঃস্বপ্নের সফর শেষে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে বিমানবন্দর থেকে বাকি খেলোয়াড়রা বাড়ি ফিরলেও ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজুর রহমান। বাড়ি ফেরেননি কাটার মাস্টার। সরাসরি আইপিএলে অংশ নিতে ভারতে গেছেন তিনি।

    আইপিএলের ১৪তম আসর শুরু হতে যাচ্ছে ৯ এপ্রিল। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুই ক্রিকেটার। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, অন্যদিকে মুস্তাফিজ মাঠে নামবেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। 

    ইনজুরির কারণে রাজস্থানের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না ইংলিশ পেসার জোফরা আর্চার। আর তাই দলের প্রয়োজনে মুস্তাফিজ রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ