কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝালকাঠির কাঠালিয়ার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
আজ ২৯ অক্টোবর শুক্রবার বিকাল তিন টায় উপজেলার আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধান অতিথি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোশারেফ হোসেন গোলদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন শাহিন মোল্লা ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু বক্কর জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির খান, উপজেলা ছাত্রলীগের সাধারন মোঃ মাসুদ খান প্রমুখ।
খেলায় পাথরঘাটার হাতিমপুর খেলা ঘর একাদশ ভান্ডারিয়া গৌরিপুরের গোল্ডেন বয়েজ একাদশকে ২-০ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম জাফর। বিভিন্ন বয়সের শত শত উৎসুক নারী-পুরুষ খেলা উপভোগ করেন।
এমবি