ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • পাথরঘাটায় প্রেসক্লাব কর্তৃক ব্যরিস্টার জিয়াউর রহমানকে সম্মাননা প্রদান

    পাথরঘাটায় প্রেসক্লাব কর্তৃক ব্যরিস্টার জিয়াউর রহমানকে সম্মাননা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের কৃতি সন্তান ব্যারিস্টার জিয়াউর রহমানকে পাথরঘাটা প্রেসক্লাব কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে।
    ব্যারিস্টার জিয়াউর রহমান চরদুয়ানি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জ্ঞানপাড়া গ্রামের মোঃ ছিদ্দিকুর রহমানের তিন সন্তানের মধ্যে বড় ছেলে।

    আজ সোমবার বরগুনা পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
    সভায় ব্যারিস্টার জিয়াউর রহমান ও পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড, জাবির হোসেন এবং কাউন্সিলর আবুবক্কর ছিদ্দিক মিল্লাতকে ফুল দিয়ে বরণ করে নেন পাথরঘাটা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

    পরে প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফারুকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাফর ইকবাল এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী, দৈনিক জনকন্ঠ ও দৈনিক মতবাদ এরর পাথরঘাটা প্রতিনিধি, খোকন কর্মকার, দৈনিক ভোরের কাগজের পাথরঘাটা প্রতিনিধি, অমল তালুকদার,দৈনিক আজকের পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি, রুদ্ররুহান,
    বাংলা নিউজ টুইন্টিফোর এর পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, দৈনিক দেশ প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ।

    এসময়ে ব্যারিস্টার জিয়াউর রহমান বলেন আমি অনেক কষ্ট করে লেখাপড়া করে আজ ব্যারিস্টার হয়েছি।
    আমি মনেকরি মনের ইচ্ছাশক্তিই বড় শক্তি,আমি দৃঢ় বিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই আজ সমাজে স্থান করতে সক্ষম হয়েছি।
    তাই আমি সকলকে বলবো আপনারা দৃঢ় বিশ্বাস রেখে এগিয়ে যান সফল হবেই।

    এসময় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকগণ ব্যারিস্টার জিয়াউর রহমানের ব্যাপক প্রশংসা করে বলেন, ব্যারিস্টার জিয়াউর রহমান আমাদের গর্ব।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ