ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌযান ডুবি

    লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌযান ডুবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিবিয়া উপকূলে বৃহস্পতিবার ডুবে যাওয়া একটি রবারের তৈরি নৌযানের কাছে ১০টি লাশ চিহিৃত করা হয়েছে। নৌযানটিতে প্রায় ১৩০ অভিবাসী ছিল। উদ্ধার সংস্থা একথা জানিয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ইউরোপীয় মানবিক সংগঠন এসওএস মেডিটারানিয়ান জানায়, লিবিয়া উপকূলে আন্তর্জাতিক জলসীমায় চরম দুর্দশার মুখে পড়া তিনটি নৌকার উপস্থিতির ব্যাপারে তাদেরকে মঙ্গলবার অবহিত করা হয়েছে। স্বেচ্ছা ভিত্তিক পরিচালিত মেডিটারানিয়ান উদ্ধার হটলাইন অ্যালার্ম ফোনের মাধ্যমে তাদেরকে বিষয়টি অবহিত করা হয়।

    ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকে জীবিতাস্থায় কাউকে খুঁজে পায়নি। তবে আমরা ডুবে যাওয়া নৌকার কাছে কমপক্ষে ১০টি লাশ দেখতে পেয়েছি। এ দৃশ্য দেখে আমাদের হৃদয় ভেঙ্গে গেছে।’

    এসওএস মেডিটারানিয়ানের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিস্তীর্ণ এ সাগরে ইতোমধ্যে ৩৫০ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার প্রাণ হারানোদের নাম এ পরিসংখ্যানে যুক্ত করা হয়নি।

    গত সপ্তাহে জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, তিউনিসিয়া উপকূলে ইউরোপ অভিমুখী আফ্রিকান অভিবাসীদের বহন করা একটি নৌযান ডুবে যাওয়ায় কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ