ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান
  • পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকা যে প্রতিশ্রুতি দিলো 

    পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকা যে প্রতিশ্রুতি দিলো 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত বছর বিশ্বজুড়ে জলবায়ু সংকট প্রকট হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সংকটে পড়া কোটি কোটি মানুষের সমস্যা আরও প্রকট করে তুলেছে। করোনা মহামারির কারণে লকডাউন, চলাচলে বিধিনিষেধের কারণে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমলেও তার ইতিবাচক কোনো প্রভাব আপাতদৃষ্টে বায়ুমণ্ডলে পড়েনি। তবে দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিলের বিষয়ে আমেরিকার পলিটিক্যাল প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শুক্রবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

    ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নসহ চারটি পরামর্শ বিশ্বনেতাদের উদ্দেশ্যে তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বছরে ১০ হাজার কোটি ডলারের তহবিল নিশ্চিতের পরামর্শ দেন।

    এই অর্থায়নের বিষয়ে বাংলাদেশ কতটুকু আশাবাদী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত হলে অর্থায়ন কোনো বিষয়ই না। টাকা-পয়সা হচ্ছে সেকেন্ডারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, পলিটিক্যাল কমিটমেন্ট। এবার যে পলিটিক্যাল কমিটমেন্ট পাওয়া গেছে, বিশেষ করে আমেরিকার, তার ফলে ১০০ বিলিয়ন পাওয়া খুব বেশি কষ্টকর হবে না বলে জানান ড. মোমেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ