ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান
  • মাস্ক কেনার ‘টাকা’ নেই,  মুখে বাঁধলেন পাখির বাসা 

    মাস্ক কেনার ‘টাকা’ নেই,  মুখে বাঁধলেন পাখির বাসা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাস্ক কেনার সামর্থ্য না থাকায় মুখে বাবুই পাখির বাসা বেঁধে সরকারি অফিসে গেছেন ভারতের এক সেবাগ্রহীতা! এই ঘটনা ঘটিয়েছেন তেলেঙ্গানা রাজ্যের মেহবুবনগর জেলার চিন্নামুনুগাল এলাকার পশুপালক মেকালা কুরমায়া।

    জানা গেছে, ভারতজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে প্রায় সব রাজ্যেই। তেলেঙ্গানাতে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে ১০০০ রুপি জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে। তাই জরিমানা এড়াতে মুখে বাবুই পাখির বাসা বেঁধে বের হন।

    গত বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে, মেকালা কুরমায়া তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগর জেলার চিনামুনুগল চাদ এলাকার বাসিন্দা।

    ভারতের অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানায়ও করোনাভাইরাসের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। তেলেঙ্গানা রাজ্য সরকার এ মাসের শুরুতে জনসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিয়েছে। সেই আদেশে বলা হয়েছে, মাস্ক না পরলে এক হাজার রুপি জরিমানা করা হবে।

    তিনি জানতেন, মাস্ক ছাড়া তাকে সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু মাস্ক কেনার সামর্থ্য না থাকায় তেলেঙ্গানা থেকে তিনি মাস্ক হিসেবে এক ধরনের পাখির বাসা ব্যবহার করেন।

    কুরমায়ার সেই ‘মাস্ক’ পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকারি অফিসগুলোতে বিনামূল্যে মাস্ক দেওয়ার পরামর্শ দেন তিনি।

    যারা মাস্ক কিনতে পারেন না, তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানান কুরমায়া।

    তেলেঙ্গানা রাজ্যে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৮৮। তেলেঙ্গানা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস রোগীদের মধ্যে মৃত্যুর হার শূন্য দশমিক ৫০ শতাংশ এবং সুস্থতার হার ৮৬ দশমিক ৮৫ শতাংশ।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ