ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন আওয়ামী লীগ পেটানোর অভিযোগে লন্ডনে মামলার গ্যাড়াকলে হাসনাত মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
  • দেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়াল

    দেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসেবে মাথাপিছু আয় বেড়ে এখন ২ হাজার ৫৫৪ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২২৭ ডলার। এক অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার।

    দেশের মোট জিডিপি নির্ণয়ের জন্য নতুন করে ২০১৫-১৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর হিসাবে নির্ধারণ করা হয়েছে। এত দিন ২০০৫-০৬ সালকে ভিত্তিবছর হিসাবে গণনা করা হতো। নতুন ভিত্তিবছরের হিসাবে ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে।

    এ বিষয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-এর (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘মাথাপিছু আয় বৃদ্ধির ফলে মানুষের মাঝে জাতীয় আয়ের সুষম বণ্টন হচ্ছে, তা নিশ্চিত করছে না। কোভিডসহ নানান কারণে বৈষম্য বেড়েছে। তবে মাথাপিছু আয় বৃদ্ধির ইতিবাচক দিক হলো, অর্থনীতি গতিশীল আছে। সাধারণ মানুষ কিছুটা হলেও লাভবান হচ্ছেন। তবে সেই লাভ হতদরিদ্রদের দরিদ্র দশা থেকে উত্তরণে ভূমিকা রাখছে কি না, তা দেখতে হবে।’

    নতুন ভিত্তিবছর নির্ধারণ করায় আগের কয়েক বছরের মাথাপিছু আয়ও বেড়ে গেছে। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৪৬৫ ডলার, নতুন হিসাবে তা ১ হাজার ৭৩৭ ডলার। তারপরের প্রতি বছরই মাথাপিছু আয় বেড়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ