ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা 
  • যেসব খাবার মানসিক চাপ কমায়

    যেসব খাবার মানসিক চাপ কমায়
    যেসব খাবার মানসিক চাপ কমায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন সমস্যার কারণে অনেকেই মানসিক চাপে ভোগেন। সমস্যা বাড়াবাড়ি জায়গায় গেলে চিকিৎসক বা মনোবিদের পরামর্শ নিতেই হবে।
    তবে ঘরোয়া উপায়ে এই চাপ কিছুটা কমানো সম্ভব।

    কিছু খাবার মানসিক চাপ কমাতে সাহায্য করে। আসুন জেনে নেই-

    ডিম: বহু ধরনের পুষ্টিকর উপাদান রয়েছে এতে। তার সঙ্গে আছে কোলাইন বলে একটি উপাদান। এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখে। মানসিক চাপ কমায়।

    সামুদ্রিক মাছ: স্যামন বা ওই জাতীয় সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ এবং ভিটামিন ডি থাকে। এই দু’টিও মানসিক চাপ কমাতে সাহায্য করে।

    রসুন: বহু গবেষণা থেকেই প্রমাণিত রসুনের বেশ কিছু উপাদান উদ্বেগ এবং অবসাদ থেকে মনকে দূরে রাখে।

    ব্রকোলি: এটিতে সালফোরাফেন নামক উপাদান রয়েছে। যা অবসাদের পরিমাণ কমায় এবং মন শান্ত করে।

    ব্লুবেরি: হালে এ দেশেও ব্লুবেরি সহজেই পাওয়া যায়। দিনে কয়েকটি মাত্র ব্লুবেরিই মনকে চনমনে করে দিতে পারে। এর ফ্লেভানয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট মেজাজ ভাল করে দেয় অল্প সময়েই।

    ক্যামোমাইল চা: এ চায়ের বেশ কিছু উপাদান ঘুমোতে সাহায্য করে। রাতে এই চা খেলে ঘুম ভাল হয়। ফলে মনও ভাল থাকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ