ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • স্বতন্ত্র প্রার্থীসহ ৬শ জনের বিরুদ্ধে মামলা নৌকা প্রার্থীর

    স্বতন্ত্র প্রার্থীসহ ৬শ জনের বিরুদ্ধে মামলা নৌকা প্রার্থীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বরগুনা সদর উপজেলার এম. বালীয়াতলী ইউনিয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সকালে বরগুনা সদর থানায় মামলাটি করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম নাসিরের ভাই মো. ছগীর হোসেন।

    এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ৬শ জনকে।

    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্বাচনী সভা শেষে নেতা-কর্মীদের নিয়ে বাড়িতে ফিরছিলেন এম. বালীয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির। এ সময় তিনিসহ তার নেতা-কর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে হামলা চালায় তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদলের নেতা-কর্মীরা। এর আগে সন্ধ্যায় নাসিরের নেতা-কর্মীদের উপর আরেক দফা হামলার অভিযোগ ওঠে বাদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

    দুদফা হামলায় নৌকা প্রতীকের ১৬ জন কর্মী-সমর্থক আহত হয়। আহতদের মধ্যে ৮ জনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    হামলায় আহত চিকিৎসাধীন কামাল বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে তার বাড়ি যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। অতর্কিত এ হামলায় আমরা ছোটাছুটি করতে থাকি। এ সময় বাদলের লোকেরা আমার পায়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে।

    এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির বলেন, হামলার ঘটনায় ৬৪ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। সব আসামিদের গ্রেফতার করতে না পারলে এম. বালীয়াতলী ইউনিয়নে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে না।

    এ বিষয়ে জানতে এম. বালীয়াতলী ইনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

    এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. তারিকুল ইমলাম বলেন, ঘটনার পরপরই ওই ইনিয়নে অতিরিক্ত পুলিম মোতায়েন করা হয়েছে। বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ