ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এগোচ্ছে শ্রীলংকা, বাড়ছে টাইগারদের হতাশা

    এগোচ্ছে শ্রীলংকা, বাড়ছে টাইগারদের হতাশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বেশ বড় সংগ্রহ নিয়েই ডিক্লেয়ার করেছিলো বাংলাদেশ। তবে জবাবে ছেড়ে কথা বলছে না স্বাগতিকরাও। দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভার ব্যাটে ভর করে ভালোভাবেই এগোচ্ছে লংকানরা। একই সঙ্গে হতাশা বাড়ছে স্বাগতিকদের।
    এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ৩৩১ রান। করুণারত্নে ১৩৯ ও ধনঞ্জয় ৭৪ রানে অপরাজিত আছেন। 

    তিন উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন করুণারত্নে ও ধনঞ্জয়। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তারা। এর মাঝে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন করুণারত্নে।

    সেঞ্চুরির পথে ২৪৭ বল মোকাবেলা করেছেন লংকান অধিনায়ক। একটু পরই ফিফটি পূরণ করেছেন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। তিনি ১০২ বল খেলে এই মাইলফলকে পৌঁছান। দুজনের ব্যাটে ভর করে এখন বড় সংগ্রহের দিকে এগোচ্ছে স্বাগতিকরা। 


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ