ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • বঙ্গোপসাগরে গ্রাফির রশি পেঁচিয়ে জেলের মৃত্যু

    বঙ্গোপসাগরে গ্রাফির রশি পেঁচিয়ে  জেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরবক্ষে ট্রলার নোঙর করতে গ্রাফি ফেলার সময় রশি পায়ে পেঁচিয়ে সাগরে পরে পরিমল মিস্ত্রি (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সুন্দরবন থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরিমল পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের নকুল মিস্ত্রির ছেলে।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, উপজেলার বাদুরতলা গ্রামের আহমদ মিস্ত্রির মালিকানা এফবি তানজিনা ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরছিল। শনিবার সন্ধ্যার পরে কিছুদূর গিয়ে  ট্রলারটি নোঙ্গর করার জন্য ওই ট্রলারে পরিমল নামে এক জেলে গ্রাফি ফেলার সময় পরিমলের পায়ে রশি পেঁচিয়ে সাগরে পরে যায়। তাৎক্ষণিক ওই ট্রলারের অন্যান্য জেলেরা পরিমলকে উদ্ধারের জন্য রশি টানাটানি করার কিছুক্ষণ পর উদ্ধার করতে সক্ষম হলেও পরিমল মারা যান। তিনি আরো বলেন, মরদেহ নিয়ে সাগর থেকে রওনা হয়েছে  রোববার তার মরদেহ পাথরঘাটায় পৌঁছাছে।

    উল্লেখ্য ২০০৭ এর ১৫ নভেম্বর সিডরের রাতে এই পরিমলেরই আপন বড় ভাই নির্মল মিস্ত্রী ও ছোট ভাই মনতোষ মিস্ত্রী সাগরে মাছ ধরতে গিয়ে সাগরেডুবে মারা যান তাদের পরিবার দুই ভাইয়ের মরদেহ পর্যন্ত খুঁজে পায়নি।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ