ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মালয়েশিয়ায় প্রবাসি বাঙ্গালীদের বাসায় ডাকাতদের হামলা

    মালয়েশিয়ায় প্রবাসি বাঙ্গালীদের বাসায় ডাকাতদের হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ৫ বাংলাদেশিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে ডাকাতরা। আহতদের মধ্যে রাকিবুল ইসলাম নামে (২৭) একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এছাড়া মোহাম্মদ বাদশা বিশ্বাস (৩৭) , ফয়সাল (২৮), রফিকুল ইসলাম (৩৫) ও আতিকুর রহমান (২৮) নামে অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি বাসায় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৩ ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক প্রবেশ করে। সেখানে বাস করা ৫/৬ জন বাংলাদেশির কাছে থেকে তারা মোবাইল ফোন ছিনেয়ে নিয়ে কয়েকজনের হাত ও মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে।

    এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিতি নূরদায়ূ বিনতে ইয়াকুব জানান, ডাকাত দলের দুই সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ