ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • রোজায় পানিশূন্যতা রোধে ৩ টি খাবার খেতে পারেন

    রোজায় পানিশূন্যতা রোধে ৩ টি খাবার খেতে পারেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরমে মধ্যে রোজায় শরীরে পানির চাহিদা পূরণ করতে পারে এমন কিছু খাবার দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা উচিত। যে খাবারগুলো শরীরের পানিশূন্যতা রোধে সাহায্য করবে। যদিও পানিশূন্যতা রোধে পানির বিকল্প নেই।

    ১. তরমুজ
    তরমুজে প্রায় ৯০ শতাংশ পানি। তীব্র গরমে তরমুজ শরীরকে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা থেকে রক্ষা করার সক্ষমতা রাখে। এছাড়াও তরমুজে আরও রয়েছে ফাইবার, ভিটামিন-সি, ভিটামিন-এ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট।

    ২. শসা
    শসার প্রায় ৯৫ শতাংশ পানি৷ প্রচণ্ড গরমের তাপদাহে শরীর ঠাণ্ডা রাখতে শসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শসায় ভিটামিন-কে, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম রয়েছে। তাই গরমে শরীরকে সতেজ রাখতে বেশি করে শসা খেতে পারেন।

    ৩.কমলা
    গরমের অতিরিক্ত তাপদাহে শরীর থেকে অনেক পটাশিয়াম ঘামের মাধ্যমে বেড়িয়ে যায়। অতিরিক্ত ঘামের কারণে দেখা দেয় নানা ধরনের জটিলতা। কমলায় প্রায় ৮৮ শতাংশ পানি। যা পানিশূন্যতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও কমলায় রয়েছে ভিটামিন-সি, ভিটামিন-এ, পটাসিয়াম, ফাইবার এবং ক্যালসিয়াম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ