ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • ইফতারে ডাবের পানির যত উপকারিতা

    ইফতারে ডাবের পানির যত উপকারিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলছে পবিত্র রমজান মাস৷ তীব্র গরমে সারাদিন রোজা রেখে অনেকের শরীরেই পানিশূন্যতা দেখা দেয়, আসে ক্লান্তি। এসময় ডাবের পানি ক্লান্তি ও অবসাদ দূর করতে সাহায্য করে। কারণ ডাবের পানিতে প্রোটিন, ফ্যাট, কার্বো-হাইড্রেট, ভিটামিন ও মিনারেল রয়েছে। তাছাড়া বর্তমান গরম আবহাওয়া বিবেচনাতেও ডাবের পানি বেশ কার্যকর।

    ডাবের পানিতে রয়েছে খুব অল্প পরিমাণে ফ্যাট, কার্বো-হাইড্রেট ও অন্যান্য পুষ্টিগুণ। এছাড়াও ডাবের পানিতে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাংগানিজ, সোডিয়াম ও পটাশিয়ামের ভালো সমন্বয় রয়েছে। ডাবের পানির ১০০ ভাগের মধ্যে ৯৪ ভাগই পানি। শরীরে পটাশিয়ামের ঘাটতি কমাতে ডাবের পানি অত্যন্ত উপকারী।

    এতে উপস্থিত খনিজ লবণ হলো পটাশিয়াম। মানবদেহে পটাশিয়ামের ঘাটতি কমাতে ডাবের পানি ভীষণ উপকারী। অনেক কিডনি রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালান্স হলে দেহে পটাশিয়াম কমে যায়। যাদের এ ধরনের সমস্যা রয়েছে সেসব রোগীদের ইফতারে ডাবের পানি খুবই কাজ দেবে। তাই সারাদিন রোজা রেখে ইফতারের খাবার তালিকায় এক গ্লাস ডাবের পানি পান করার চেষ্টা করুন৷

    তবে যারা হাইপারটেনশনে ভোগেন, হার্ট অ্যাটাক বা হার্টের মাসল দুর্বল তাদের ডাবের পানি পানে সচেতন হতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ