ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • পেঁপের বীজের যত গুণ!

    পেঁপের বীজের যত গুণ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীরের জন্য ফল অনেক বেশি উপকারী। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফল। পাশাপাশি বিভিন্ন রোগের সাথে মোকাবিলা করতে সাহায্য করে। ফলের মধ্যে পেঁপের কথা না বললেই নয়! কাঁচা অবস্থায় সবজি হিসাবে খাওয়া হয় পেঁপে। পাকা অবস্থায় ফল হিসাবে পেঁপে শরীরের নানা উপকারে লাগে।

    জন্ডিস থেকে ক্যানসারের মতো রোগের ক্ষেত্রেও পেঁপে অত্যন্ত উপকারী। হজমের সমস্যার সমাধানে পেঁপে অত্যন্ত কার্যকরী। ত্বকের জন্যে পেঁপে অনেক উপকারী। ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধির পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পেঁপে অত্যন্ত কার্যকরী। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পেঁপে অত্যন্ত কার্যকরী। কারণ এতে রয়েছে ভিটামিন-সি এবং ভিটামিন-ই। তবে শুধু পেঁপে নয়, পেঁপের বীজও খুব উপকারী আর পুষ্টিগুণে ভরপুর। তাই পেঁপের বীজ ফেলে দেওয়ার আগে দেখে নিন পেঁপে বীজের অজানা কিছু গুণ সম্পর্কে।

    ১) শরীরে উপস্থিত প্রোটিন ফাইবারকে ভেঙে বিপাক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে পেঁপের বীজ।

    ২) জন্ডিস প্রতিরোধে পেঁপের ভূমিকা উল্লেখযোগ্য। এই রোগে আক্রান্ত হলে শরীরের প্লাটিলেটের সংখ্যা কমে যেতে শুরু করে। এই সময় নিয়মিত পেঁপে বীজ এবং পেঁপে পাতা খেলে প্লাটিলেট সংখ্যা পুনরায় স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।

    ৩) যকৃত বা লিভারের সমস্যায় পেঁপের বীজ অনেক উপকারী। বিশেষজ্ঞদের মতে, সামান্য পানি আর দইয়ের সঙ্গে পেঁপে বীজ মিশিয়ে নিয়মিত খেলে যকৃতের স্বাস্থ্য ভাল থাকে।

    ৪) ঋতুস্রাবের সময় অসহ্য যন্ত্রণা সম্পূর্ণ কমানোর জন্য পেঁপের বীজ কার্যকরী ভূমিকা রাখে। পিরিয়ড বা ঋতুস্রাব চলাকালীন পেঁপে বীজের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে করে খেলে ব্যথা কমে যায়।

    ৫) পেঁপের বীজে রয়েছে প্রোটিওলাইটিক নামের উৎসেচক। যা শরীরে বাসা বাধা নানা ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে। এছাড়া শরীরে প্রোটিনের বিপাকে সাহায্য করে থাকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ