ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন আওয়ামী লীগ পেটানোর অভিযোগে লন্ডনে মামলার গ্যাড়াকলে হাসনাত
  • ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে তার স্ত্রী ক্যারি সাইমন্ডস এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন বলে ওই দম্পতির মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

    ওই দম্পতির মুখপাত্র এক বিবৃতিতে জানান, মা ও মেয়ে দুজনের সুস্থ আছেন। সব রকম সহায়তার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক দলকে ধন্যবাদ জানান তিনি।

    ওই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে। ওই বছরের মে মাসে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ঘরোয়া আয়োজনে নিজেদের বিয়েটা সেরে ফেলেন ক্যারি-বরিস।

    যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন।

    এটা অবশ্য ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর তৃতীয় বিয়ে। বরিসের দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলার। তাদের চারটি সন্তান আছে। তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই।

    এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ২০০০ সালে বাবা হয়েছিলেন টনি ব্লেয়ার।

    ২০১০ সালে ১০ নং ডাউনিং স্ট্রিটে থাকাকালেই কন্যা সন্তানের বাবা-মা হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আর সামান্থা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ