ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • কোয়ারেন্টিনে মনকে চাঙা রাখবেন যেভাবে

    কোয়ারেন্টিনে মনকে চাঙা রাখবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পজিটিভ জানার পরে প্রায় সকলেই একরাশ দুশ্চিন্তায় চলে যান। এভাবে ঘরবন্দি থাকায় মন খারাপ হওয়ার প্রবণতা জাঁকিয়ে বসে। একা একা সময় কোনোভাবেই কাটে না। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একের পর এক নেতিবাচক খবর সরাসরি প্রভাব ফেলে মনে। তাই অনেকেই কোয়ারেন্টিনের ১৪ দিন নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগতে থাকেন। কিন্তু যে কোনো সময় নিজের মন ভালো রাখার দায়িত্ব নিজেরই।

    জেনে নিন এক্ষেত্রে কী করলে মনকে চাঙা রাখতে পারবেন—

    প্রথমে নিজেকে বোঝাতে হবে এটা মাত্র ১৪ দিনের ব্যাপার। জীবনে সমস্যা যেমন আসে, তেমনি তা কেটেও যায়। তাই সেই সমস্যার মোকাবিলাও করতে হবে হাসিমুখে। মন ইতিবাচক চিন্তায় পরিপূর্ণ রাখতে হবে। জোরে শ্বাস নিতে পারেন কিছুক্ষণ। এটা এক ধরনের ব্যায়াম। এতে মন শান্ত থাকে।

    শুয়ে-বসে থাকলেই ফোন হাতে রাখা যাবে না। কারণ ফোন মানেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। ভালো হয় সোশ্যাল মিডিয়া খুব কম ব্যবহার করলে। অথবা নিউজ চ্যানেল দেখার সময়টাও ঠিক করে নিতে পারলে। না হলে অহেতুক দুশ্চিন্তা বাড়তে থাকে।

    ভালো বই পড়তে পাড়েন, গান শুনতে পাড়েন, অথবা সিনেমা দেখে সময় কাটাতে পাড়েন। ছুটির দিনগুলোতে বন্ধুদের সময় থাকলে তাদের সঙ্গে ভিডিও চ্যাটও করতে পারেন। এমন কিছু করতে পাড়েন যা আপনাকে শান্ত রাখবে।

    যদি গান গাইতে পাড়েন তাহলে সেটা করে সময় কাটাতে পারেন। যদি ছবি আঁকতে ভালবাসেন তাহলে সেটাও করতে পারেন। কোয়ারেন্টিনের দিনগুলোতে আপনার প্রতিভা আরও বাড়িয়ে তুলতে কাজ করুন।

    করোনা থেকে সেরে উঠলে কী কী করবেন, কোথায় কোথায় ঘুরবেন, কার কার সাথে দেখা করবেন, অথবা নতুন কোন খাবারটি খাবেন তার একটা তালিকা তৈরি করে ফেলতে পারেন। একটা ডায়েরিতে যখন যা মনে পড়বে সব লিখে রাখুন প্রতিদিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ