ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা বাংলাদেশের

    দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। এর আগে আজ বুধবার দুপুরে হয়েছে দল ঘোষণা। প্রথম টেস্ট থেকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে অবশ্য কোনো পরিবর্তন আসেনি।

    ২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ। সেখান থেকে ১৫ জনকে সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের মূল দলে যারা ছিলেন, আগামী ২৯ এপ্রিল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাদের রেখেই আজ (বুধবার) ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি।

    আগের টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে থাকলেও একাদশে জায়গা হয়নি ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। দ্বিতীয় টেস্টের দলেও ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার। ২১ সদস্যের প্রাথমিক দল থেকে আগের স্কোয়াডের মতো এবারও জায়গা হয়নি পেসার খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম, স্পিনার নাঈম হাসান, অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী এবং উইকেটরক্ষক কাজী নুরুল হাসানের।

    স্বাগতিকদের বিপক্ষে একাদশে ৫ বোলার নিয়ে খেললেও সুবিধা করতে পারেনি টাইগাররা। উইকেট এতোটাই ব্যাটিং সহায়ক ছিল যে, নিষ্প্রাণ ড্রতে শেষ হয় ম্যাচ। দ্বিতীয় টেস্টে অবশ্য ভিন্ন বার্তা মিলেছে। জানা গেছে, ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচটিতে থেকে বোলাররা সহায়তা পাবেন।

    দ্বিতীয় টেস্টের স্কোয়াড
    মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মো. মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ