ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর নেতৃত্বে সকল ছাত্রলীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

    উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব নবীন, সোয়েব আহমেদ, এবিএম নয়ন, রায়হান মাহমুদ, রবিউল তালুকদার, মোঃ পাভেল, নাইমুর রহমান সিহাব সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ