ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • উজিরপুরে আটিপাড়া ফাজিল মাদ্রাসায় মহান বিজয় দিবস পালিত

    উজিরপুরে আটিপাড়া ফাজিল মাদ্রাসায় মহান বিজয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী আটিপাড়া মইনুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ব্যাপক আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে আলোকসজ্জ্বা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  সপ্তাহ ব্যাপী মাদ্রাসার ভবনে বর্ণিল আলোকস্বজ্জায় স্বজ্জ্বিত করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে মাদ্রাসার সভাকক্ষে অধ্যক্ষ মাওলানা মো. মোবারক আলী ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     

    আলোচনা সভার শেষ প্রান্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের উপরে ব্যাপক আলোকপাত করেন। এ সময় মাদ্রাসার আয়োজনকে দেখে সন্তোষ প্রকাশ করেন।

    এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবারক আলী ফারুকী বলেন, বাঙালী জাতীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজ আমরা স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি। এ সময় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছিল।       

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ