ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরিশালে সাইক্লিস্ট এসোসিয়েশনের র‌্যালি

    বরিশালে সাইক্লিস্ট এসোসিয়েশনের র‌্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশাল সাইক্লিস্ট এসোসিয়েশনের আয়োজনে বরিশাল শহরে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে আয়োজিত এই র‌্যালির মূল প্রতিপাদ্য ছিল 'পেডেল ফর ফ্রিডম' এবং সেই সাথে সাইক্লিং এর প্রতি উৎসাহ বৃদ্ধি করা।

    বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন র‌্যালিটি অমৃত লাল দে কলেজ ক্যাম্পাস থেকে সকাল ১০ টায় শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে দুপুর ১২ টায় শহরের বাংলা বাজার মোড়ের বরিশাল পুলিশ লাইন্সের পাশে সেইলরের শো-রুমের সামনে এসে সমাপ্ত হয়।

    পুরো প্রোগ্রামটি পরিচালনা ও সমন্বয় করেন বরিশাল সাইক্লিস্ট এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক পার্থ সারথী শর্মা ও সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিল ড্রেস ব্রান্ড সেইলর।

    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, শিক্ষক পরিষদের সেক্রেটারী দেবাশীষ চক্রবর্তী, সেইলরের মার্কেটিং ইনচার্জ মো. সাইদুজ্জামান সহ বরিশালের গন্যমান্য ব্যক্তিবর্গ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ