ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বৃষ্টি না হলে পানির লবণাক্ততা বাড়তে পারে:পানি সম্পদ প্রতিমন্ত্রী

    বৃষ্টি না হলে পানির লবণাক্ততা বাড়তে পারে:পানি সম্পদ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত একশ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক এমপি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে কর্মহীন মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয় । 

    এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবার প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটানে বৃষ্টি কম হচ্ছে। উজানে পানির চাপ না থাকায় ভাটির দিকে পানি নেমে আসছে না। এদিকে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি নদীতে ঢুকছে। এ কারণে নদীর পানিতে লবণাক্ততা বেশি।’ ‘বর্তমান পরিস্থিতিতে প্রকৃতির সাথে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুদ্ধ করার সাহস আমাদের আছে।’

    ‘যেভাবেই হোক না কেন এই সমস্যা মোকাবিলা করতে হবে। এই সমস্যা আরও প্রকট হওয়ার আগেই কী ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন।’

    সমুদ্র উপকূলীয় মানুষের মাঝে করোনার প্রকোপ বাড়ার অন্যতম কারণ মনে করা হচ্ছে অতিরিক্ত লবণাক্ত পানি পান করা।

    প্রতিমন্ত্রী জানান, বৃষ্টি যদি আরও কিছুদিন না হয়, তাহলে লবণাক্ততা আরও বাড়তে পারে।

    এর আগে ব্যক্তিগত উদ্যোগে বরিশালের ডায়রিয়া রোগীদের জন্য জেলা সিভিল সার্জনের হাতে ১ হাজার আইভি স্যালাইন তুলে দেন জাহিদ ফারুক।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ