ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার অঙ্গীকার নিয়ে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের সময় এই দিনে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আকবর হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ পায় খেয়ালী সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থার।

    পরে খেয়ালী নাট্যগোষ্ঠী ও এরপর খেয়ালী গ্রুপ থিয়েটারের রূপান্তরিত হয়ে গ্রুপ থিয়েটার আন্দোলন শুরু করে। দিবসটি উপলক্ষে নগরীর রায় রোডে খেয়ালীর অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নাট্য সংগঠনটির কর্মীরা।

    খেয়ালীর সাবেক সাধারণ সম্পাদক সিরাজুম মুনির টিটুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিমল চক্রবর্তী, অধ্যাপিকা টুন্নু রানী কর্মকার, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, নাট্য নির্দেশক অপূর্ব কুমার রায়, সারজিত রিদওয়ান অয়ন, ইমরান, সুপন ঘোষ, শ্রাবনী, অভিষেক চক্রবর্তী, সজল মাহমুদ প্রমুখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ