ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭ 
  • সরকারি জমিতে পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তার ৫ দোকান!

    সরকারি জমিতে পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তার ৫ দোকান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ারে পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কথিত আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের বিরুদ্ধে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি খাস সম্পত্তি অবৈধভাবে দখল করে পাঁচটি দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে সরকারি রাস্তার একাংশ দখল করে বিশাল পাকা মার্কেট নির্মাণেরও অভিযোগ রয়েছে।

    এ ব্যপারে সম্প্রতি সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মৃধা স্থানীয় সংসদ সদস্য, বরিশাল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তিনি বেহাত হয়ে যাওয়া প্রায় কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করার জন্যও লিখিত ওই অভিযোগে দাবি জানান।

    অভিযোগ পত্রে তিনি বলেন, সৈয়দকাঠি ইউনিয়ন ভূমি অফিস লাগোয়া  ১৭ নম্বর আউয়ার মৌজার সরকারি ১ নম্বর খতিয়ানের ৪৪৬ নম্বর দাগের ২০ শতাংশ খাস সম্পত্তি ওই এলাকার কথিত আওয়ামী লীগ নেতা ও পাউবোর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান অবৈধভাবে দখল করে পাঁচটি পাঁকা টিনসেড দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। সূত্র কালের কন্ঠ

    এমনকি ওই সম্পত্তির ওপর জনগণের ব্যবহৃত সরকারি টিউবওয়েলও উচ্ছেদ করা হয়। বেদখল হওয়া ওই খাস সম্পত্তির মূল্য প্রায় কোটি টাকা। ইউনিয়ন ভূমি অফিস লাগোয়া খাস এ সম্পত্তি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করা হলেও রহস্যজনকভাবে তারা এ বিষয়ে চুপ রয়েছেন।

    এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাবেক সিবিএ নেতা বজলুর রহমান দাবি করেন, বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ওই খাস সম্পত্তির ইজারা পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং ইতোমধ্যে জেলা প্রশাসক স্বাক্ষর করেছেন।

    বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র কালের কন্ঠ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ