ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’র ইয়েস কার্ড বিতরণ

    বরিশালে বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’র ইয়েস কার্ড বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ও বিউটিশিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের জন্য দেশব্যাপী  শুরু  হতে যাচ্ছে বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১।

    এ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হলো বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ফ্রি ওয়ার্কশপের প্রস্তুতিমূলক সভা ও বরিশাল জেলার বিউটিশিয়ানদের মধ্যে ইয়েসকার্ড বিতরণ অনুষ্ঠান । গতকাল সন্ধ্যায় বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির। অন্যদের মধ্যে বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ সমন্বয়কারী লাভনী আক্তার লিসা ও বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ বরিশালের টিম লিডার শারমিন জাহান, বিউটিশিয়ান সালামা বেগম ও আসমা আক্তার ‍উপস্থিত ছিলেন।

     অনুষ্ঠানের প্রধান অতিথি বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির দেড়শো বিউটিশিয়ানের মাঝে ইয়েস কার্ড বিতরণ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে বিউটিশিয়ানরা অংশ নেন।

    প্রধান অতিথির বক্তৃতায় তুর্য বলেন, আমাদের উদ্দেশ্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বিউটিশয়ান তৈরী করে নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা।

    অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএনবাংলা ও এটিএন নিউজ।
     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ