ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে আওয়ামী লীগের ৭ নেতা বহিষ্কার

    বরিশালে আওয়ামী লীগের ৭ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি, দুর্গাপাশা ও চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করার অভিযোগে সাত আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    সোমবার রাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    বহিষ্কৃতরা হলেন— মো. কামাল হোসেন তালুকদার, মো. মাজাহারুল ইসলাম (মনির মুন্সি), মো. সোহরাব হোসেন মৃধা, মো. সাহাব উদ্দিন খোকন, এসএম সিরাজুল ইসলাম (সালাম সিকদার) ও মো. আ. ছালাম আকন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

    এ ছাড়া হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগের  ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জামাল উদ্দিন ঢালীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ