ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালের ৫৫ বিজয়ীকে সম্মাননা জানালেন বিভাগীয় কমিশনার

    বরিশালের ৫৫ বিজয়ীকে সম্মাননা জানালেন বিভাগীয় কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশব্যাপী আয়োজিত  ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বরিশাল বিভাগে প্রাথমিক ও চ‚ড়ান্ত বিজয়ীদের সম্মাননা দিয়েছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সম্মাননা মেডেল তুলে দেওয়া হয়।
    বরিশাল বিভাগ থেকে জাতীয় পর্যায়ে সেরা ‘ক’ গ্রæপে চ‚ড়ান্ত বিজয়ীরা হলেন- ভোলার লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন। অপরজন হচ্ছেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাইম ফেরদৌস অর্পিতা। 

    ‘খ’ গ্রæপে চ‚ড়ান্ত বিজয়ী ৭ জন হচ্ছেন- পটুয়াখালীর সৃজনী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফারিন মেহনাজ, গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের মার্জিয়া দিনু, বরগুনার সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ তানজিলা, বরিশাল সরকারি মহিলা কলেজের নুসরাত জাহান জুই ও তাসনিম তিশা, বরিশাল সরকারি ফজলুল হক কলেজের সাজিয়া হক সারা, ভোলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের নওশিন তাবাসসুম। 

    উল্লেখ্য, চ‍ূড়ান্ত বিজয়ীদের আগামী দুই বছর প্রতিমাসে ২ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। অনুষ্ঠানে বরিশাল বিভাগে প্রাথমিকভাবে বিজয়ী আরও ৪৫ জন প্রতিযোগীদের সম্মাননা জানানো হয়েছে। চলতি বছরের ২৮ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে এই রচনা ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে এক লাখ ৫১ হাজার ৫১৬ প্রতিযোগী অংশগ্রহণ করেন।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ