ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ববি শিক্ষক সমিতির সভাপতি কাইউম, সম্পাদক বাতেন চৌধুরী

    ববি শিক্ষক সমিতির সভাপতি কাইউম, সম্পাদক বাতেন চৌধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০২২ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক পদে ইতিহাস ও সভ্যতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী।

    সভাপতি পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে ড. মো. আব্দুল কাইউম সভাপতি নির্বাচিত হন।

    বুধবার (২২ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় ফলাফল ঘোষণা করা হয়।

    অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে গণিত বিভাগের ড. বিজন কৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ পদে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ।
     
    এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন, ড. তারেক মাহমুদ আবির, আবু জাফর মিয়া, ড. রেহেনা পারভীন, রিফাত ফেরদাউস, সঞ্জয় কুমার সরকার, মো. সানবিন ইসলাম, অসীম কুমার নন্দী, মো. সাদেকুর রহমান, সুমনা রানী সাহা।


    এবছর "শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার বাস্তবায়নই আমাদের অঙ্গীকার" এই শ্লোগানকে সামনে রেখে খোরশেদ - জ্যোতির্ময় প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস।

    অপরদিকে "সাম্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা আপোষহীন" এই শ্লোগান সামনে রেখে কাইয়ুম- বাতেন প্যানেলে  সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক পদে ইতিহাস ও সভ্যতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন চৌধুরী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ