ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • অসহায়দের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা: এমপি পংকজ নাথ

    অসহায়দের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা: এমপি পংকজ নাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলায় গরীব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেছেন, অসহায়দের পাশে থেকে সেবা দেয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা ১ টায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের টেকের বাজারে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ ফারুকুল ইসলাম সরদার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ধুলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মাওলানা এ কে এম জসিম উদ্দিন, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাড়ি, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন, গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি কাজী সুফিয়ান, সাধারণ সম্পাদক কাজী মহসিন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    আলোচনা শেষে তিনশত গরীব দুঃস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এর দেয়া তিনশত কম্বল বিতরণ করেন এমপি ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ